চট্টগ্রামের পটিয়ায় রং তৈরির কারখানায় আগুন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৬ মে, ২০২০, ১২:৪৫ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

চট্টগ্রামের পটিয়ায় একটি রং তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৬ মে, ২০২০) সকাল সাড়ে ১০টার দিকে পটিয়ার গরিলার টেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, খবর পেয়ে পটিয়া ও বোয়ালখালী ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এ ব্যাপারে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, সাড়ে ১০টায় খবর পেয়ে তিনটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ