ঘোলা পানিতে মাছ শিকারকারীদের খুঁজে বের করা হবে ; প্রধানমন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ৭:০৪ অপরাহ্ন

নিউজ ডেস্ক।।

গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোলার ঘটনা উদ্দেশ্য প্রণীত। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের খুঁজে বের করা হবে।

তিনি আরও বলেন, দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছি তখন নানা ধরনের ঘটনা ঘটছে। এজন্য দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যুবলীগ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, যুবকদের শক্তি ও দেশ গড়তে কাজে লাগানোর জন্য যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। কেউ অন্যয় করলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ