গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সাইদুর রহমান
রবিবার, ১ মে, ২০২২, ১০:১৬ পূর্বাহ্ন

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় গোবিন্দপুর পূর্ব পাড়া ঈদগাহ ময়দানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, গোবিন্দপুর সূর্য তরুণ ক্লাবের সভাপতি আহমেদ শিশির সুজন|

আরও উপস্থিত ছিলেন রবজেল, জিয়াউর রহমান, মহিউদ্দিন, মাজেদ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ