গুলশানে জরুরী বৈঠকে বসেছে বিএনপি’র সিনিয়র নেতারা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯, ৯:৩৮ অপরাহ্ন

 

বিশেষ প্রতিবেদক ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত এমপিদের নিয়ে জরুরি বৈঠকে বসছে দলটির স্থায়ী কমিটির নেতারা।

রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং উপস্থিত রয়েছেন।

এছাড়া দলের দুজন নির্বাচিত এমপি উকিল আবদুস সাত্তার ও হারুনুর রশিদ উপস্থিত রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে শপথ নেয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষের নির্বাচিত প্রার্থী জাহিদুর রহমান। গতকাল শনিবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, ভোটে অনিয়ম, কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে জাতীয় ঐক্যফ্রন্ট। যেখানে বিএনপির ৬ জন সহ ঐক্যফ্রন্ট থেকে মোট ৮ প্রার্থী বিজয়ী হন। ভোট বর্জনের পাশাপাশি বিএনপি তথা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিজয়ীদের শপথ না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

কিন্তু এরইমধ্যে জাহিদুর রহমান ছাড়াও জোটের সিদ্ধান্ত না মেনে সংসদে শপথ নেন ধানের শীষ প্রতীকে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে বিজয়ী প্রার্থী মোকাব্বির খান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ