দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া প্রতিনিধি।।
গাউছিয়া কমিটি বাংলাদেশ, মদিনা মনোয়ারা, সৌদি আরব শাখার কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে মদিনা মনোয়ারাস্থ মোহাম্মদীয়া হল মিলনায়তন হল রুমে ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা করিম নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ,কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এস এম আবুল কাশেম, খন্দকার আজগর আলী,মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
কাউন্সিল অধিবেশন সকলের সম্মতিক্রমে আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম-কে সভাপতি, মুহাম্মদ আইয়ুব মিয়াজী-কে সাধারন সম্পাদক ও আলহাজ্ব কাউছার খান-কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ জন বিশিষ্ট দুই বছরের জন্য কার্যকরী পরিষদ ঘোষনা করা হয়।
You must be logged in to post a comment.