গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে : ডাঃ ছালেক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ১:৫০ অপরাহ্ন
গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে : ডাঃ ছালেক

জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। দেশ আজ চরম ক্লান্তিকর সময় অতিবাহিত করছে। দেশে আজ একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা বিরাজ করছে।

সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করা যাবে না। করলেও মাইক বাজানো যাবে না। এ আবার কেমন গণতন্ত্র ? সারা দেশে আওয়ামী দুঃশাসনে অতিষ্ট হয়ে পড়েছে দেশের আপামর জনগণ। কেউ আজ নিরাপদে বসবাস করতে পারছে না।

মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ামতপুর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছাদরুল আমীন চৌধুরীর  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজিনগর ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন।

নিয়ামতপুর উপজেলা যুবদলের সভাপতি মঞ্জুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামীম রেজা চৌধুরী, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু, বাংলাদেশ ছাত্রদল নিয়ামতপুর সরকারী কলেজ শাখার আহবায়ক সুলতান মাহমুদ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ শাখা আহবায়ক শাফিউল আলম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ