খুলনা সাতক্ষীরা রোড়ে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৩

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৫:৪২ অপরাহ্ন
খুলনা সাতক্ষীরা রোড়ে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৩

খুলনার ডুমুরিয়াতে সড়ক দূর্ঘটনা তিন জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

ড়ুমুরিয়া ফায়ার স্টেশনের  স্টেশন অফিসার যুগল বিশ্বাস নিজস্ব জানান যে, বুধবার দুপুর ১:৫৫ মিনিটে সময় খুলনার ড়ুমুরিয়া উপজেলার খুলনা সাতক্ষীরা রেড়ের বরাটিয়া,খর্ণিয়া নামক স্থনে খুলনা থেকে সাতক্ষীরা গামী ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-২৬২৭) কে যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-জ-১১২৮৯৩) ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

সংবাদ পেয়ে ড়ুমুরিয়া ফায়ার স্টেশনের  স্টেশন অফিসার যুগল বিশ্বাস এর নেতৃত্বে  ০১ টি রেসকিউ টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে গিয়ে দেখেন যে,দুর্ঘটনায় কবলিত বাসটি খাদে পড়ে আছে এবং সাথে সাথে উদ্ধার কার্য্ক্রম শুরু করেন এবং ০৩ জন কে উদ্ধার করে দ্রুত ড়ুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছায় দেন।

আহতরা হলেন ১) ফাতেমা বেগম স্বামী-মোঃ হুমায়ন বাড়ী তালার তেতুলিয়ায়। ২) ছালমা বেগম স্বামী-মোঃ সেকেন্দার আলী বাড়ী পাইকগাছা। ৩) রোকেয়া বেগম স্বামী-মোঃ লুৎফার রহমান বাড়ী সাতক্ষীরায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ