এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনে মহাজোটের নির্বাচনী জনসভায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা শান্তিতে থাকতে চান, আলোর মাঝে থাকতে চান, কাঁদার পরিবর্তে পাকা রাস্তায় চলতে চান, রাজাকার মুক্ত দেশ চান, আরিচায় দ্বিতীয় পদ্মা সেতু চান, পর্যাপ্ত সার-বীজ চান, নারীর ক্ষমতা-শিশুদের অধিকার, বিনামূল্যে বই ও লেখাপড়ার সুযোগ চান ? তাহলে নৌকায় মার্কায় ভোট দিন ৷ আমি ক্ষমতার জন্য ভোট চাই না, আমি আপনাদের সেবা করার জন্য ভোট চাই। উন্নয়ন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট চাই ৷
সোমবার বিকেলে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ঈশালমারী বাজারে ও রাতে সদরপুর ইউনিয়নের চক-শ্রীরামপুর মাদ্রাসা মাঠে পৃথক পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় আমি প্রতিশ্রুতি রক্ষা করতে আপনাদের চাওয়া-পাওয়া গুলো ইতিমধ্যেই অনেকটা পূর্ণ করতে পেরেছি, আগামীতে শতভাগ উন্নয়নের জন্য ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় মহাজোটকে বিজয়ী করুন ৷
বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা আনোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে নির্বাচনী জনসভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, মিরপুর উপজেলা জাসদের সংগ্রামী সাধারন সম্পাদক আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, প্রকৌশলী নাইমুল হক, কুর্শা ইউপি চেয়ারম্যান জাসদ নেতা ওমর আলী প্রমূখ ৷
এ সময় কুর্শা ইউনিয়ন জাসদের সভাপতি জামিরুল ইসলাম, মিরপুর উপজেলা যুবজোটের সহ-সভাপতি রেজাউল হক তুফান, কুর্শা ৭নং ওয়ার্ড জাসদের সভাপতি সামসুল আলম স্বপন, জাসদ নেতা ইকতার মেম্বর, জনি আহম্মেদ সহ অত্র এলাকাবাসী উপস্থিত ছিলেন ৷
You must be logged in to post a comment.