ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শিশু ইমন (৭) কোমল পানীয় ভেবে কীটনাশক পান করে এখন হাসপাতালে।
মুমূর্ষ অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু ইমন হরিণাকুন্ডু শহরের হাসপাতাল মোড়ের আকাশ গার্মেন্টের মালিক ও রামচন্দ্রপুর গ্রামের সাজেদুল ইসলাম সাজুর ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার সকালে ঘরে কোকোকোলার বোতলে থাকা ঘাসমারা ওষুধ কোমল পানীয় ভেবে পান করে ইমন। বিষপান করে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
তাকে প্রথমে হরিণাকুন্ডু হাসপাতাল ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তিকরা হয়। অবস্থার উন্নতি না হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে ইমন আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছে। হরিণাকুন্ডুর সন্তান এবং ঢাকা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডাঃ উজ্জ্বল কুমার সাধু খাঁ ইমনের সার্বক্ষনিক চিকিৎসার দেখভাল করছেন।
You must be logged in to post a comment.