এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে সাজ্জাদ হোসেন নামে ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১ জুলাই ২০১৮) বেলা ২.৩০ টার দিকে উপজেলার সাফদারপুর বাজার সংলগ্ন সেন্টার পাড়া মাঠে ঘটে এ দূর্ঘটনা। শিশুটি একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ও সাফদারপুর মনসুর আলী একাডেমী স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে সাজ্জাদ হোসেন পরীক্ষা দিতে স্কুলে যায়। স্কুল থেকে ফিরে এসে বেলা ২.৩০ টার দিকে বন্ধুদের সাথে স্থানীয় আঁখ সেন্টার মাঠে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ্য হয়ে মাঠিতে পড়ে যায়।পরে স্থানীয়রা শিশুটিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার এস,আই সৈয়দ আলী জানান, শিশুটি ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত পেয়েছে বলে হাসপাতাল থেকে লিখিত দিয়া হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।