ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার দুধসরা গ্রামের বড় মসজিদের সামনে বালু বোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইদ্রিস মিয়া (৭৫) নামের এক বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় দূর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মৃতদেহ স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
নিহতের বাড়ি পৌর শহরের ব্রীজঘাট মোড় এলাকায়। পারিবারিক সুত্রে জানাযায় মঙ্গলবার সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে দুধসরা শ্মশান ঘাট মাঠ এলাকায় আবাদী জমিতে যাওয়ার পথে দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
সরোজমিনে গেলে এলাকাবাসী অভিযোগ করে বলেন, সরকারি আশ্রয়ণ প্রকল্পের কাজে ব্যাবহার হওয়া বালির ট্রাক্টর কয়েক দিন ধরে নিয়মিত এই রাস্তায় যাতায়াত করেছে। মহল্লার ভিতরের রাস্তা দিয়ে বালু বোঝায় ট্রাক্টর যাতায়াত করাতে এলাকাবাসীর ভুগান্তি সৃষ্টি হচ্ছে। একাধিক বার তাদের নিষেধ করা সত্ত্বেও দ্রুত গাড়ি চালানোর কারণে এই দূর্ঘটনাটা ঘটেছে।
কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই নাজিবুল বলেন,পুলিশের ইমারজেন্সি অফিসারকে হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ সুরতহালের জন্য, দূর্ঘটনা স্থল থেকে ট্রাক্টর টি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাদি পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করেনি।তবে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে।
You must be logged in to post a comment.