কোন ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রধানমন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮, ৫:১৪ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

কোন ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন নিয়ে তারা (বিএনপি) যেন ষড়যন্ত্র না করে, আর ষড়যন্ত্র করলেও তারা সফল হবে না। বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন বানচালের চক্রান্ত করে বিএনপি পার পাবে না কারণ জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে।’ এ সময় যে কোন অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগুন দিয়ে পোড়ানো ছাড়া বিএনপি আর কোন কাজ করতে পারে না। তারা অগ্নি-সন্ত্রাস করলো, পুলিশ মারল,  কিন্তু দোষ হলো আরেক জনের।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ