শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
অকালেই চলে গেলেন ঝিনাইদহ পৌর কৃষকদলের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস (৬০), ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি ঝিনাইদহ পৌরসভাধীন মথুরাপুর গ্রামের মৃত আফসার উদ্দিন বিশ্বাসের পুত্র। গতকাল রাতে বুকের ব্যথায় অসুস্থতা অনুভব করলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১.৩০মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই পুত্র ও আত্নীয় স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং গুনগ্রাহী রেখে গেছেন।
তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ, আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন , ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, তিনি বলেন সদালাপী, প্রাণবন্ত নুরুজ্জামানের মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপি একজন বিশ্বস্ত নেতা হারালো,যা কখনো পূরণ হবার নয়।
কৃষক নেতা নুরুজ্জামানের মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপি পরিবার তথা মথুরাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
You must be logged in to post a comment.