বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না ।
তিনি বলেন, বিএনপির সম্পর্কে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই- আমরা এই দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান, আমাদের ধর্ম বোধ, আমাদের সংস্কৃতিকে রক্ষা জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপি।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ একটা ক্রান্তিকাল সময় পার করছে, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্ত ছড়াচ্ছে, আন্দোলন হচ্ছে – কেন জানি মনে হচ্ছে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে ষড়যন্ত্র করছে। এই সময়টাতে সাবধান থাকতে হবে, যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই।
এটি আমার শেষ নির্বাচন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। ৬ বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি হাসপাতালে অসুস্থ তার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতারা।
You must be logged in to post a comment.