কিশোরগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১১:১১ অপরাহ্ন
কিশোরগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি

কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় বসবাসরত এক শিক্ষক দম্পতির ফ্ল্যাটে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) রাত ১০টার আগেই জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক আশরাফুল আলম জালাল এবং কিশোরগঞ্জ মডেল গার্লস স্কুলের শিক্ষিকা কামরুন নাহার শিমু দম্পতির বাসায় চুরি হয়।

বাসার মেইন দরজার তালা ভেঙে রুমে ডুকে ওয়াড্রপ, সুকেচ,ড্রেসিংটেবিলের ৭টি তালা ভেঙে সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় মেঝেতে ফেলে যায়।নগদ ১২হাজার টাকা, ১টি চার্জ লাইট নিয়ে যায় ও আসবাব পত্রের ব্যাপক ক্ষতিসাধন করে।

করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় তারা গ্রামের বাড়ি নান্দাইলে ছিল।এলাকাবাসী সূত্রে জানা যায়, একই রোডে তিন সপ্তাহের মধ্যে তিনটি বাসায় চুরির ঘটনা ঘটে।বাংলাদেশ বিজিবিতে কর্মরত ফেরদৌসের বাসায় একই কায়দায় চুরি হয়। এই এলাকায় বসবাসরত সবাই  এখন আতংকের মাঝে দিন পার করছে।শুধু রাতে নয় সুযোগ বুঝে দিনের বেলাতেই তালা ভেঙে বাসায় ডুকে চুরি করছে।

ভুক্তভোগী শিক্ষক ও সাংবাদিক আশরাফুল আলম জালাল বলেন,এই অবস্থায় এলাকায় বসবাস করা কঠিন হয়ে দাড়িয়েছে।এলাকাবাসী ও প্রশাসন উদ্দ্যোগ না নিলে আরো ভয়াবহ অবস্থা হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান বলেন, এই করোনা মহামারির মাঝে একজন শিক্ষকের বাসায় তালা ভেঙে চুরি খুবই দুঃখজনক। আমি কিশোরগঞ্জ জেলা শিক্ষক সমাজের পক্ষথেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ