করোনাভাইরাসকোভিড-১৯ আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ ভূঞা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার তেজগাঁওয়ের ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের ছেলে বড়িবাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোশাররফ হোসেন ভূইয়া তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ঐতিহ্যবাহী শিমুলবাঁক ভূঞাপরিবারের সন্তান আলহাজ্ব মো. আব্দুর রউফ ভূঞা’র শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত শনিবার (১৮ জুলাই) তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাহয়।পরদিন রোববার (১৯ জুলাই) তার নমুনা সংগ্রহ করা হয়।
সোমবার (২০ জুলাই) নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় এবং এতে তার কোভিড-১৯ পজেটিভ আসে।
You must be logged in to post a comment.