কালীগঞ্জ বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালন

সজিব হাসান, কালীগঞ্জ ( ঝিনাইদহ,) প্রতিনিধি
সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৯:০৯ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেলে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। উক্ত আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ