সজিব হাসান ,কালীগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জ – কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে স্যালোইঞ্চিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসেন(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক সুমন উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শিরা জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইমন। পথিমধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের সাদিয়া ফিলিং স্টিশনের কাছে পৌঁছালে বিপরীত দিখ থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল সামনের চাকা সহ অংশ বিছিন্ন হয়ে ইমন রাস্তার পাশে ছিটকে পড়ে।এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থানে গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এসময় আহত যুবক ইমনের অবস্থার অবনতি হলে যশোর মেডিকেলে কলেজ হাসপাতালে রের্ফাড করে। যশোর নেওয়ার পথে তার ইমনের মৃত্যু হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, আহতাবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসক তাকে যশোরে রের্ফাড করে। সেখান থেকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।