কালিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সাড়ে চার বছর বয়সী ঘুমন্ত শিশুর মৃত্যু

মোঃ রিয়াজ সর্দার, কালিয়া, নড়াইল
শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ৯:৫৩ অপরাহ্ন
কালিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সাড়ে চার বছর বয়সী ঘুমন্ত শিশুর মৃত্যু

নড়াইলে কালিয়ায় মামাবাড়ি বেড়াতে এসে বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে শ্রাবণী নামে সাড়ে চার বছর বয়সী এক ঘুমন্ত শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বড়নাল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকেরছায়া নেমে এসেছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্টর্সাকিট থেকে আগুন লাগে শিশু শ্রাবণীর মামা মিশন শেখের বসত ঘরে। রাতে খাবার খাইয়ে সেখানেই ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল শিশুটিকে। মা শাহিনুর সহ বাড়ির অন্য সদস্যরা পাশের বাড়িতে টিভি দেখছিলেল। আগুনের লেলিহান শিখায় শ্রাবণীকে উদ্ধারে কেউ আর ঘরে প্রবেশ করতে পারেনি। এ অবস্থায় সেখানেই দগ্ধ হয়ে মৃত্যু হয় শিশুটির।

পরে আশেপাশের লোক জোন প্রায় আধা ঘন্টার প্রানপন চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলে শ্রাবণীর আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ