কালিয়ায় পিতার বিরুদ্ধে মেয়েকে হত্যার হুমকি

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৮:১৩ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়া উপজেলার মুলশ্রী গ্রামের পিতা হেকমত শিকদারের বিরুদ্ধে মেয়েকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করতে  মেয়েকে হত্যার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ করেছে মেয়ে রাশিদা বেগম। এ বিষয়ে মেয়ে রাশিদা বেগম উপজেলার নড়াগাতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

রাশিদা বেগম বলেন, তিনি স্বামী সন্তান নিয়ে মুলশ্রী গ্রামে বসবাস করেন। তার পিতা হেকমত শিকদার তার জমির দলিল আটকায় রেখে তার পুত্র ও কন্যা সন্তান কে মারপিট করে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে মেয়ে বাবার নিকট জমির দলিল ফেরত চাইলে হেকমত শিকদার সহ তার দুই পুত্র শাহাজাহান শিকদার ও আদেশ শিকদার তাকে মারপিট করে। এসময় তার পিতা বাড়ি ছেড়ে না গেলে তাকে ও তার পুত্র ও কন্যা কে মেরে ফেলার হুমকি দেয়। রাশিদা বেগম আরও বলেন, তার পিতার নিকট টাকা না থাকায় তার ছোট ভাই রাজু শিকদারকে বিদেশে পাঠানোর জন্য রাশিদার স্বামীর কাছ থেকে টাকা ধার নেয়। পরবর্তীতে রাজু বিদেশে যাওয়ার পর টাকা ফেরত না দেওয়ার তালবাহানা করে। হেকমত শিকদার টাকা ফেরত দিতে না পেরে টাকার বিনিময়ে জমি দিতে চাইলেও সে জমি না দিয়ে বিভিন্ন সময় রাশিদা ও তার পুত্র কন্যা সন্তানকে নির্যাতন করে আসছে।

রাশিদার স্বামী মো: সিরাজ বলেন, আমার স্ত্রীর কথায় শ্যালক রাজু শিকদার কে ৬ লক্ষ টাকার বিনিময়ে বিদেশে নিয়েছি। বিদেশ যাওয়ার পর থেকে টাকা না দেওয়ার বিভিন্ন তালবাহানা করে। আমার স্ত্রী ও সন্তানদের আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য নির্যাতন ও বিভিন্ন ভাবে হত্যার হুমকি প্রদান করে। আমি এ বিষয়ে কয়েকবার স্থানীয় শালিশের মাধ্যমে মিমাংসা করার চেষ্টা করলেও হেকমত শিকদার কোন প্রকার শালিশী মানে না।

ঐ সকল অভিযোগ অস্বিকার করে হেকমত শিকদার বলেন, আমি কোন প্রকার হত্যার হুমকি প্রদান করিনি। জমি সংক্রান্ত বিষয়ে আদালতের মাধ্যমে মিমাংসা করবো।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসা: রোকসানা খাতুন বলেন, এ বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ