নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে একটি হত্যার ঘটনায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটকে কেন্দ্র করে প্রান দিতে হল ৪ বছরের শিশু সিফায়েতকে।
বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু সিফায়েত উপজেলার কলাবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের সদ্যস্যরা অভিযোগ করে বলেন, গত ১০ নভেম্বার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ঐ গ্রামের ছবর গ্রুপের রায়হান ফকির নামে এক যুবক খুন হয় ।
এ ঘটনাকে কেন্দ্র করে ঐ দিন রাতে বাড়িঘর ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এ সময় ছবর ফকির গ্রুপের লোকজন প্রতিপক্ষ রবিউল ইসলামের বাড়িতে ভাংচুর চালাতে গেলে পরিবারের সদস্যারা বাধা দেয়। এক পর্যায়ে শিশু সিফায়েত এর গলায় অস্ত্র ধরিয়ে জিম্মি করে পরিবারের মালামাল লুট করে।
এ সময় শিশু সিফায়েত ভয়ে অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
You must be logged in to post a comment.