করোনা মহামারী পরবর্তী সংকট উত্তরণে ব্যক্তি উদ্যোগে কৃষি বীজ বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ৯:৩২ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ (স্টাফ রিপোর্টার)।।

করোনায় নাকাল সারাবিশ্ব। আক্রান্তদের তালিকায় বাংলাদেশও। আস্তে আস্তে বাংলাদেশ মহামারীর দিকে এগোচ্ছে। স্বল্পোন্নত এ দেশটিতে লকডাউনের কারণে প্রায় সকল উৎপাদন বন্ধ। লোকজন গৃহকোণে আবদ্ধ।

দিন দিন করোনার ছোবলে আশঙ্কা তৈরি হচ্ছে চরম। বিশেষজ্ঞরা ইতিমধ্যে দুর্ভিক্ষের ইঙ্গিত দিয়েছেন। করোনা পরবর্তী এ সংকট কাটানোর উদ্যোগ নেওয়া তো দূরের কথা বর্তমান পরিস্থিতি সামাল দেওয়াই দুস্কর। কঠিন এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিভিন্ন সলগঠন, ব্যক্তিদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগুতে হবে প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে।

সেই আলোকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার এক উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রক্তিম মিনার প্রতিষ্ঠাতা রুবেল মল্লিক আগত ভয়াবহতা নিরসনকল্পে স্ব উদ্যোগে নাসিরনগর সদরের বিভিন্ন এলাকায় নিজ খরচে প্রায় ৮০ টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের মৌসুমি কৃষিবীজ বিতরণ করেন। বাড়িতে বাড়িতে গিয়ে তিনি এ বীজ বিতরণ করেন। তিনি এ সময় লাউ, কুমড়া, ডাটা, ঢেঁরস, শসা, মরিচ, লাল শাক, পু্ঁই শাক, পালংশাক সহ অন্যান্য কৃষিবীজ বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে এমনিতেই চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। তাছাড়া পুস্টিকর খাদ্যের সংকট তো আছেই। করোনা পরবর্তী সময়ে প্রান্তিক কৃষক ও স্বল্প আয়ের মানুষ এ বীজগুলো রোপনের মাধ্যমে তাদের সংকট উত্তরণে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।

তাছাড়া তার বিশ্বাস তার মতো আরো অনেকে এ ব্যাপারে উদ্যোগী হয়ে দরিদ্র কৃষকদের কৃষিপণ্য অধিক উৎপাদনে উৎসাহিত করবেন এবং সাহায্য করবেন। এতে সরকারের কৃষি উন্নয়নের স্লোগানও বাস্তবায়ন হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ