ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সিঙ্গাপুরের চিকিৎসক দল এখন ঢাকায়

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ মার্চ, ২০১৯, ৮:২৬ অপরাহ্ন

 
অন্যদৃষ্টি অনলাইন । ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছেন। রোববার (০৩ মার্চ) সন্ধ্যায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন।এর আগে বিকেলে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কের জানাতে ব্রিফিং করেনবিএসএমএমইউ’র চিকিৎসকরা। এসময় তারা জানান, ওবায়দুল কাদের ডাকে সাড়া দিচ্ছেন। তিনি চোখ খুলেছেন বলেও জানান তারা।
চিকিৎসকরা ওই সময় জানিয়েছিলেন রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন এবং তাদের সঙ্গে মেডিকেল বোর্ডের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এই মুহূর্তে বিদেশি স্থানান্তর করার মতো অবস্থাতেও তিনি নেই বলে ব্রিফিংয়ে জানানো হয়। তবে সিঙ্গাপুর থেকে যে টিম আসছে তারা যদি নিশ্চিত করে যে, উনাকে নিয়ে যাওয়ার সময় এয়ার অ্যাম্বুলেন্সে কোনো সমস্যা হলে সেটিকে কাভার দেয়ার মতো প্রযুক্তি, জনবল বা সরঞ্জামের নিশ্চয়তা যদি দিতে না পারেন তাহলে উনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হবে না।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ