এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়া-২ আসনে মিরপুর-ভেড়ামারার কৃতি সন্তান জাসদ সভাপতি ১৪ দল ও মহাজোটের অন্যতম শীর্ষনেতা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ সহযোদ্ধা সফল তথ্যমন্ত্রী জাতীয় নেতা হাসানুল হক ইনু মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মি ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুক্রবার বিকেলে মত বিনিময় করেছেন৷
আমবাড়ীয়া ইউপি’র জনপ্রিয় চেয়ারম্যান ও মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি মশিউর রহমান মিলনের সভাপতিত্বে মত বিনিময় সভায় হাসানুল হক ইনু বলেন, সকল দ্বন্দ-বিবাদ-ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করলে নৌকার বিজয় নিশ্চিত হবে ৷ হাসানুল হক ইনু উপস্থিত হালসা বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে পুনরায় বিজয়ী হতে পারলে ক্ষতিগ্রস্থ সকল ব্যবসায়িদের পূর্ণবাসন করার জন্য আমি আপ্রাণ চেষ্টার মাধ্যমে যার যার পজিশন ফিরিয়ে দেবো ইনশাল্লাহ !
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা জাসদের সংগ্রামী সাধারন সম্পাদক আহমেদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম মিলন চৌধুরী, ইউ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হালসা বাজার কমিটির সেক্রেটারী হাসান আলী, সাবেক চেয়ারম্যান রবিউল করিম রবি, মিরপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোশারফ হোসেন মুসা, বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী, আজগার আলী, আজাহার আলী, খোন্দঃ সেলিম, কামরুজ্জামান মিন্টু, আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাবেক সভাপতি আলহাজ্ব তাহাজ উদ্দিন মেম্বর, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক দাউদ মেম্বর, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ (বডিচিপ) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজপথ কাঁপানো সাবেক যুবলীগ নেতা ডাঃ রাশেদুজ্জামান পলাশ, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব আহমেদ, সাধারন সম্পাদক মুকেশ কুমার, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান বাবু মেম্বর, আহম্মেদ আলী, সাইফুল ইসলাম, তোফাজ্জেল হোসেন ভুট্টো, জেলা যুবলীগের সদস্য জগেশ কুমার, মিরপুর উপজেলা যুবলীগের সদস্য আশরাফ পারভেজ, নারীজোট নেত্রী হামিদা মিলন ডলি, জাসদ নেতা এনামুল হক মেম্বর, আশরাফ মেম্বর, হামিদ আলী মেম্বর, কহিনুর খাতুন মেম্বর, রুপালী খাতুন মেম্বর সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ শিলু৷
You must be logged in to post a comment.