ঐক্যফ্রন্টের সাত দফা মানে সাতটি চক্রান্ত : কাদের

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮, ৫:০৯ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

ঐক্যফ্রন্টের সাত দফা আগামী নির্বাচন বানচালের ‘সাত চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে, গাজীপুরের টঙ্গী কলেজ মাঠে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন বানচালের জন্যই তারা সাত দফার নামে সাতটি চক্রান্ত ঘোষণা করেছে। আগামী নির্বাচন বানচালের অশুভ উদ্দেশ্যে চক্রান্তকারীরা একজোট হয়েছে।’ জনগণ নির্বাচন চায়, তাই সাত দফা মেনে নেয়া হবে না বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে হটাতেই ড. কামাল হোসেনকে সামনে রেখে তারেক রহমানের পেছনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের নেতা কামাল হোসেন হচ্ছে মঞ্চে, আর পেছনে আছে তারেক রহমান। ১/১১ এর কুশলীবদের নেতৃত্ব কি জনগণ মেনে নিবে-প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেপ্তার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মইনুল হোসেনকে ঐক্যফ্রন্টের নেতা হিসেবে নয়, অপরাধী হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি আজ মাইনাস-২ এর নেতার সঙ্গে হাত মিলিয়েছে, তার মুক্তি দাবি করছে।’

ড. কামাল হোসেনকে নষ্ট রাজনীতির প্রবর্তক ও প্রচারক আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, এজন্যই তিনি বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ