এ্যাড. ইকবাল হাসান ঢাকাস্থ চট্টগ্রাম আইনজীবী সমিতির প্রকাশনা সম্পাদক নির্বাচিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:১৮ পূর্বাহ্ন
রাঙ্গুনিয়ার কৃতি সন্তান এ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান দীর্ঘদিন ধরেই সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠন ও কর্মযজ্ঞে নিয়োজিত রয়েছেন...

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকাস্থ বৃহত্তর (চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলা) আইনজীবী কল্যাণ সমিতির প্রকাশনা সম্পাদক নির্বাচিত হলেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান এ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান।
তিনি দীর্ঘদিন ধরেই সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠন ও কর্মযজ্ঞে নিয়োজিত রয়েছেন।

একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি আইন পেশায় এক দশকে পদার্পণ করেন। কেন্দ্রীয় যুবসেনার আইন বিষয়ক সম্পাদক এ সংগঠক ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, জামেয়া মাদ্রসার যুল ইয়ামিনের সাবেক সভাপতি এবং ছাত্রসেনার জেলা ও কেন্দ্রীয় দায়িত্ব ও পালন করেন।

পেশাগত জীবনে এসে রাঙ্গুনিয়া ল’ স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা, রাঙ্গুনিয়া মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক এবং আহলে সুন্নাত আইনজীবী পরিষদের আহবায়ক হিসেবে নির্যাতিত ও অসহায় মানুষের পক্ষে আইনী সহায়তা দিয়ে আসছেন।

গত বুধবার ১২ ডিসেম্বর’১৮ বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এনেক্স হলরুমে মাননীয় বিচারপতি আব্দুস সালাম মামুনের সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভায় সকলের সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশনে এ্যাডভোকেট ইকবাল হাসানকে ২০০১৯-২০ সেশনের জন্য প্রকাশনা সম্পাদক ঘোষণা করেন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট জুলফিকার আলী বুলবুল, ড. আবুল বশর, ব্যারিস্টার কামালুল আলম, সঃ এটর্নি জেনারেল মাসুদ আলম নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট মকবুল আহমদ, সাধারণ সম্পাদক নুরুল হুদা আনসারী এবং ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রামের সিনিয়র-জুনিয়র আইনজীবীবৃন্দ।

এ্যাডভোকেট ইকবাল হাসান তার বক্তব্যে উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, নির্বাচন কমিশন ও কার্যকরী পরিষদের সকলকে ধন্যবাদ জানান এবং ঢাকায় বসবাসরত বৃহত্তর চট্টগ্রামের আইনজীবীদের কল্যাণে তার উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ