অন্যদৃষ্টি অনলাইন।।
প্রেসিডেন্টের মাথায় পাখি! এমনি এক ঘটনা ঘটেছে তুরস্কে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মাথার উপর আশ্রয় নিল একটি পাখি। জানা যায়, গত শুক্রবার (১৪ ডিসেম্বর) কৃষ্ণ সাগরের তীরবর্তী শহর রাইজে একটি মসজিদের উদ্বোধনকালে এ ঘটনা ঘটে।
এ সময় মসজিদের উদ্বোধনকালে এরদোয়ান কয়েকটি ঘুঘু ও তিতির পাখি আকাশে ছেড়ে দেন। কিন্তু একটি পাখির মাথায় ভিন্ন চিন্তা কাজ করছিল। উড়ে না গিয়ে সে প্রেসিডেন্টের মাথার ওপর বসে পড়ে।
এসময় এরদোয়ান হাতে তালি দিয়ে পাখিটিকে তাড়াতে চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হাসিমুখে পাখিটিকে মাথায় থাকার অনুমতি দেন। অবশ্য কয়েক সেকেন্ড পরে সেটি স্বেচ্ছায় উড়ে যায়। আর এমন এক বিরল এক দৃশ্য প্রত্যক্ষ করলো সারাবিশ্ব।
You must be logged in to post a comment.