এমপিওভূক্ত স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ব্যাংকে

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ অক্টোবর, ২০১৮, ৩:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

স্কুল ও কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক বুধবার ( ৩ অক্টোবর ) ছাড় হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা ৯ অক্টোবর পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন উপপরিচালক দৈনিকশিক্ষা ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৩.২০১৮/৭২৩৬/৪

বেতন ছাড়ের বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ