স্টাফ রিপোর্টার।।
এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ৫% ইন্ক্রিমেণ্ট যেন মরার উপর খাড়ার ঘা।
সোমবার (১৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষে উপসচিব মো: কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারি অবসর সুবিধা বোর্ড এর চাঁদার হার ৪% থেকে ৬% এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারি কল্যাণ ট্রাস্টের চাঁদার হার ২% থেকে ৪% এ উন্নীতকরণ সংক্রান্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিগত ১৯.০৪.২০১৭ এস.আর.ও নং-৮৮-আইন/২০১৭ এবং এস.আর.ও নং-৮৯-আইন/২০১৭ আগামী ১ জানুয়ারী, ২০১৯ খ্রিষ্টাব্দ তারিখ হতে বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য সোমবার (১৭ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রণ্টের নির্বাচনী ইশতেহারে বেসরকারি শিক্ষক সমাজ আশাবাদী ছিলেন যে, সমগ্র শিক্ষা ব্যবস্থা এক যোগে জাতীয়করণের ঘোষণা থাকবে। কিন্তু এ ইশতেহারে সে সুসংবাদ না পেলেও বর্তমান সরকারের পক্ষ থেকে ৬% এর স্থলে ১০% কর্তনের দূঃসংবাদ শুনলেন।
চিঠিটি দেখতে এখানে ক্লিক করুন।
You must be logged in to post a comment.