এনামুল হক ।।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা ও কারিগরি বিভাগ স্ব-স্ব অধীন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমপিওভুক্তির আবেদন গ্রহণ ও বাছাইয়ের কাজ চূড়ান্ত করছে বলে জানা গেছে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় সংসদ ২২তম অধিবেশন। বর্তমান সরকারের সর্বশেষ এই অধিবেশনেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সুখবর পেতে পারেন নন-এমপিও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তবে কত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও-সুবিধা পাবে এখনো তা নিশ্চিত নয় শিক্ষা মন্ত্রণালয়। অর্থ বরাদ্দ সাপেক্ষে প্রতিষ্ঠানের সংখ্যা নিরূপণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমপিওভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান বাছাই কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বলেন, কারো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে কিনা জানার জন্য বাআবেদন নিয়ে মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপের প্রয়োজন নেই। এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া অনলাইনে হচ্ছে। প্রতিষ্ঠানের কাগজপত্রের হার্ডকপি কোনো কাজে লাগবে না। কারো তদবির ডিও লেটারের এখানে প্রয়োজন নেই। নীতিমালা অনুযায়ী মানদণ্ডের ভিত্তিতে উত্তীর্ণ হলে সফটওয়্যারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিষ্ঠানের নাম
যোগ্যতালিকায় ক্রমানুসারে থাকবে।