এবার ৫ দেশের নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ৬:৪৫ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

আমেরিকা গতকাল (মঙ্গলবার) ইরানসহ পাঁচটি দেশের কয়েকজন নাগরিক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে তেহরান। সিরিয়ার কাছে লাখ লাখ ব্যারেল তেল বিক্রির জন্য এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

আমেরিকা মঙ্গলবার (২০ নভেম্বর) ইরানসহ পাঁচটি দেশের কয়েকজন নাগরিক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে তেহরান। সিরিয়ার কাছে লাখ লাখ ব্যারেল তেল বিক্রির জন্য এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

গতকাল মার্কিন অর্থ মন্ত্রণালয় মোট ছয় ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান সিরিয়ার কাছে লাখ লাখ ব্যারেল তেল পাঠিয়েছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের দুজন নির্বাহী কর্মকর্তা, এজন রুশ নাগরিক, একজন সিরিয়ার, একজন ইরাকের এবং একজন লেবাননের নাগরিক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ