এনটিআরসি’র শূন্যপদের তালিকায় সংশোধনের আহ্বান

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৬ অক্টোবর, ২০১৮, ৬:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

যে সব বেসরকারি প্রতিষ্ঠান প্রধানরা শূন্যপদের তালিকায় ভুল তথ্য প্রদান করে তা সংশোধন করতে পারেননি তাদের ৬ অক্টোবরের মধ্যে অনলাইনে তালিকা সংশোধন করতে বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।আর যেসব প্রতিষ্ঠান এখনও শূন্য পদের চাহিদা সংশোধন করেননি তাদের তালিকা অনলাইনে পাঠাতে বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের। বৃহস্পতিবার (৪ অক্টোবর) এনটিআরসিএ প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনায় শূন্য পদের তালিকা চেয়েছিলো এনটিআরসিএ। গত ৩০ সেপ্টেম্বর এ তালিকা প্রেরণ ও সংশোধনের সময় শেষ হয়েছে। কিন্তু এখনও কিছু প্রতিষ্ঠান ইরিকুইজিশনের ভুল সংশোধনে এনটিআরসিএ বরাবর আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রধানদের আগামী ৬ অক্টোবরের মধ্যে অনলাইনে তালিকা সংশোধন করতে বলেছে এনটিআরসিএ। প্রতিষ্ঠান প্রধানদের এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) বা নির্দিষ্ট ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) প্রবেশ করে Check Box পূরণের মাধ্যমে শূন্য পদের চাহিদার ভুল সংশোধন করতে হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।

এছাড়া যেসব প্রতিষ্ঠান এখনও শূন্য পদের চাহিদা সংশোধন করেননি তাদের তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) বা নির্দিষ্ট ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) প্রবেশ করে Check Box পূরণের মাধ্যমে আগামী ৬ অক্টোবরের মধ্যে অনলাইনে পাঠাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ