এনটিআরসিএ’র সম্মিলীত মেধা তালিকা প্রকাশ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

তুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭ খিস্টাব্দের ফল অন্তর্ভুক্ত করে সম্মিলিত জাতীয় মেধা তালিকা হালনাগাদ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

জানা গেছে, চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭ এর ফল অন্তর্ভুক্ত করে সম্মিলিত জাতীয় হালনাগাদ মেধা তালিকা নির্ধারিত ওয়েবসাইটে  দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে গত ৯ জুলাই (মঙ্গলবার) প্রথম থেকে ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের একটি সম্মিলিত মেধা তালিকা প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আর এখন নতুন মেধা তালিকা প্রকাশ করা হলো।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর (মঙ্গলবার) চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৮ হাজার ৩১২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে স্কুল পর্যায়ে ১৪ হাজার ১৭৮ জন, স্কুল-২ পর্যায়ে ৫৫৪ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫৮০ জন ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন।

জানা গেছে, সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠানো তালিকা চূড়ান্ত করেছে এনটিআরসি। এতে বিভিন্ন বিষয়ের প্রায় ৪০ হাজার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম থেকে ১৪তম নিবন্ধিত প্রার্থীদের কাছে আবেদন চেয়ে আগামী ১৫ ডিসেম্বর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এক মাসব্যাপী আবেদন কার্যক্রম চলবে। মেধাক্রম অনুযায়ী যোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ পাঠাবে এনটিআরসিএ। মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩৫ বছর বয়সসীমা নির্ধারিত হয়েছে। এর বেশি হলে নিবন্ধিত ব্যক্তি নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না। জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে জাতীয়ভাবে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান অতিরিক্ত সচিব এ এম আশফাক হুসাইন বলেন, ‘বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেসব জটিলতা সৃষ্টি হয়েছে তা নিরসন করতে দিনরাত কাজ করা হচ্ছে। আগামী সপ্তাহেই নতুন নিয়োগ কার্যক্রম শুরু করতে পারব বলে আশা রাখি।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ