এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তিতে প্রভাষক (ICT) পদে পূর্বের নিবন্ধনধারীরা আবেদনের  সুযোগ চান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২ জানুয়ারী, ২০১৯, ১:৪১ পূর্বাহ্ন
মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, মাউশির মহাপরিচালক, এনটিআরসিএ’র মহাপরিচালক মহোদয় সহ সকলের সুদৃষ্টি কামনা করছি....

শংকর চন্দ্র পাল ।।

এম.পি.ও নীতিমালা-২০১৮ অনুসরণ করার কারণে ২০১৮ সনে সদ্য পাশ করা (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে প্রভাষক নিবন্ধনধারী শিক্ষকগণ (NTRCA) কর্তৃক ১৯/১২/২০১৮ইং তারিখের গণবিজ্ঞপ্তিতে প্রভাষক (ICT) পদে আবেদন করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আবেদন করতে পারছেন না।

২০১৭ সালে (NTRCA) কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কলেজ নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে প্রভাষক (ICT) পদে  উত্তীর্ণ শিক্ষকদের নিবন্ধন সনদের যোগ্যতার সাথে সর্বশেষ ১২/০৬/২০১৮ইং তারিখের এম.পি.ও নীতিমালার মধ্যে কোন প্রকার মিল নেই।

এই কারণে (ICT) বিষয়ে কলেজ নিবন্ধনধারী আমরা বিরাট সমস্যায় পড়েছেন। ১৯/১২/২০১৮ইং তারিখের গণবিজ্ঞপ্তির ন্যায় ২০১৬ সালের গণবিজ্ঞপ্তিতে ও প্রথমে বলা হয়, মাধ্যমিক স্তরের (ICT) পদের শিক্ষকের জন্য স্নাতক পাশ সহ কম্পিউটার বিষয়ে ৩ বছরের ডিপ্লোমাধারীরা শুধুমাত্র আবেদন করতে পারবে, কিন্তু স্নাতক সহ ৬ মাস মেয়াদী সরকার অনুমোদিত কম্পিউটার  প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধনধারীরা ২০১৬ সালের গণবিজ্ঞপ্তিতে আবেদন করার কোন সুযোগ ছিল না। অভিযোগের প্রেক্ষিতে ২০১৬ সালের গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র (ICT) বিষয়ে মাধ্যমিক স্তরের ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের জন্য পুনরায় আবেদনের সময়সীমা বাড়িয়ে আবেদন গ্রহণ করা হয়। তবে তখন ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কলেজ নিবন্ধনধারী প্রভাষক (ICT) পদের জন্য জটিলতায় পড়তে হয়নি।

২০১৭ সালের চতুর্দশ নিবন্ধন পরীক্ষায় (ICT) বিষয়ে প্রভাষক পদে অংশগ্রহণের যোগ্যতা ছিল (ICT) বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স অথবা বিজ্ঞান বিভাগসহ ২য় শ্রেণীর মাস্টার্সসহ ৬ মাস মেয়াদী সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

এরই প্রেক্ষিতে সদ্য ঘোষিত ফলাফলের ভিত্তিতে জাতীয় মেধাতালিকায় প্রভাষক (ICT) পদে আমার মতো অনেকে অন্তর্ভূক্ত হন।

দুঃখের বিষয় এই যে,  আমরা অনেক পরিশ্রম, মেধা ও সময়ের বিনিময়ে প্রভাষক (ICT) পদে নিবন্ধন পাশ করলেও ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদেরকে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ রাখা হয়নি। যার জন্য আমরা (ICT) বিষয়ে কলেজ নিবন্ধনধারীদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ফলে আমাদের মতো অনেক (ICT) বিষয়ে কলেজ নিবন্ধনধারীরা হতাশায় মধ্যে সময় কাঠাতে হচ্ছে।

পরিশেষে, (NTRCA) কর্তৃক ১৯/১২/২০১৮ তারিখের গণবিজ্ঞপ্তিতে ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধনধারীদেরকে প্রভাষক (ICT) বিষয়ে আবেদন করার সুযোগ প্রদানের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব মহোদয়, মাউশির মহাপরিচালক মহোদয়, এনটিআরসিএ’র মহাপরিচালক মহোদয় সহ সকলের সুদৃষ্টি কামনা করছি।

লেখক : সহকারী শিক্ষক, রাগিব রাবেয়া স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ, সিলেট।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ