চন্ডিপুর ফ্রেন্ডসক্লাব ও ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শাহীন এক সুদৃঢ় বন্ধন। সংগঠনটির মাঝে ফুটে উঠেছে তাঁর বিশ্বাস, মূল্যবোধ,রুচিবোধ,শিল্পকলা,আদর্শ ও সাংস্কৃতিক রূপ৷ নিরব সমাজ সেবক, অসম্ভব বিনয়ী, সৎ, মেধাবী ও প্রতিশ্রুতিশীল একজন সাদা মনের এ মানুষটি ছাত্রজীবন থাকা অবস্থায় ১৯৮৩ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের সমসাময়িক কয়েকজন যুবকদেরকে নিয়ে এলাকার শিক্ষার গুনগত মান পরিবর্তন ও সামাজিক উন্নয়নের লক্ষ নিয়ে চন্ডিপুর ফ্রেন্ডসক্লাব প্রতিষ্ঠিত করেন।
তাঁর অটুট বিশ্বাস, সততা, অান্তরিকতায়, স্থিরত্ব ও স্যাকরিফাইজ মনোভাবের ফলে সংগঠনটি অাজ তিন যুগ অতিক্রম করে শুধু রামগঞ্জ নয় জেলার একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে সুনাম ও সুখ্যাতি অর্জন করে। রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃতি পায়। এ ক্লাবের পদাঙ্ক অনুসরন করে গড়ে উঠেছে আরো অনেক সংগঠন৷ এ সব সংগঠনগুলি শিক্ষা-দীক্ষায়, মননে, উন্নয়নে ও সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখছে।
চন্ডিপুর ফ্রেন্ডস ক্লাবটি ৩৮ বছরের এ সুদীর্ঘ সময় প্রায় ২০হাজার ছাত্র/ছাত্রী ৪র্থ ও ৭ম শ্রেনীর মেধা বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করে৷ এর মধ্যে ২ হাজার ২শত ২৫ জন ছাত্র/ছাত্রীকে এককালিন বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করেন৷ ২শত ৫০টি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও সংগঠনের পক্ষ থেকে গরীব অসহায়দের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে।
সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে এমপি ড.আনোয়ার খান, বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, সঙ্গীত শিল্পী ফকির আলমীর, প্রফেসর কামরুল হাসান, মরহুম সাফায়েত সিদ্দিকীসহ শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ,সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের অতিথি হিসেবে অাগমন ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী,বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সমাগমে উৎসবমুখর পরিবেশের অনুষ্ঠিত হয়৷ এ সব অনুষ্ঠানে আয়োজনে,সৌন্দর্যে,শৃংখলায়,আতিথিয়তা ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শাহীনের রুচিবোধ, মূল্যবোধ, সাংস্কৃতিক ও শিল্পরূপ ফুটে উঠে।
বর্তমানে তিনি চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি।
ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শাহীন ১৯৬৪ সালে রামগঞ্জ উপজেলা ভোলাকোট ইউনিয়নের দুধরাজপুর গ্রামে বসির উল্যাহ পাটোয়ারী বাড়িতে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা মরহুম আব্দুর রহমান বিএবিএড চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকার সুবাদে ১৯৬৮ সাল থেকে চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করে অাসছেন। তিনি চন্ডিপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে এস.এস.সি, রামগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৮২ সালে এইচএসসি প্রথম বিভাগে পাস করেন।
পরবর্তিতে ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ভর্তি হয়ে কৃতিত্বের সাথে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী (কৃষি) অর্জন করেন। ৫ ভাই ১বোন এর মধ্যে তিনি তৃতীয়। ভাই বোন সবাই নিজ নিজ স্থানে উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত। তিনিও ছাত্রজীবন শেষ করে কয়েকটি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ম্যাপল প্যাকেজেস প্রাইভেট লিমিটেড এর উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফল, দাম্পত্য জীবনে ১মেয়ে সন্তানের জনক। স্ত্রী রামগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরনবী ভূইয়ার মেজকন্যা নাহিদ সুলতানা ইডেন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রী অর্জন করেন। বর্তমানে একজন সু-গৃহিনী।