একই উপজেলায় ২টি সরকারি করতে হলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রয়োজন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ৯:২৪ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

একই উপজেলায় ২টি কলেজ সরকারি করতে হলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রয়োজন হবে। তাছাড়া সরকারি করা যাবেনা।

বুধবার (৫ ডিসেম্বর) এ বিষয়ে শিক্ষামন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে।

কেননা দেশের যে উপজেলায় কোন সরকারি কলেজ নেই সে সব উপজেলায় একটি করে কলেজকে সরকারি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেছেন।

সে মোতাবেক ১২ অক্টোবর ২০১৮ সালে রাজশাহীর বাগমারা উপজেলায় ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারি কর হয়েছে। তাছাড়া তাহেরপুর ডিগ্রি কলেজকে সরকারি করার জন্যে ওই এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি। কিন্তু তাদের আশা পুরণ হচ্ছে না।

এজন্য শিক্ষা মন্ত্রণালয় চাইলেও এই কলেজকে সরকারি করতে পারবেনা। প্রধানমন্ত্রীর নির্দেশ ব্যতীত।

তাহেরপুর ডিগ্রি কলেজ প্রধানের আবেদনের প্রেক্ষিতে এই পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ