সোমবার ১৭ জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ খুলনা রেঞ্জের ডিসেম্বর ২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার), ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়।
উক্ত তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় ডিসেম্বর/২১ মাসে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসাবে চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গায় কর্মরত মোঃ আশরাফুজ্জামান কে নির্বাচিত করা হয়। খুলনা রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার) মহোদয়ের নিকট হতে চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ আশরাফুজ্জামান শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরস্কার লাভ করেন।
ডিআইজি মহোদয় সভায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন এবং অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি রেঞ্জের সকল কর্মকর্তাদেরকে তাদের অধীনস্ত পুলিশ সদস্যদের কার্যক্রম নিয়মিত তদারকি করতে নির্দেশ দেন।কোভিড-১৯ এর সংক্রমন বাড়তে থাকায় সকল পুলিশ সদস্যদের বুস্টার ডোজ ভ্যাক্সিন গ্রহন ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর তিনি গুরুত্বারোপ করেন। রেঞ্জের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত চতুর্থ ধাপের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন ও পুলিশ সুপারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ডান্টবৃন্দ, পিবিআই’র পুলিশ সুপার বৃন্দ ও সিআইডি’র কর্মকর্তাবৃন্দ।
You must be logged in to post a comment.