এই বিচার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয়: চিফ প্রসিকিউটর

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) বিরোধী মতাদর্শের লোকদের গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে সেটি দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অভিযোগ গঠন শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর জানান, র‍্যাবের কর্মকর্তাদের ভার্চুয়ালি আদালতে হাজির করানোর আবেদন এক আইনজীবী করলেও ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করেছে। অথচ আসামিপক্ষ এই বিচারকে সেনাবাহিনীর সাথে ‘মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা’ করছে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

তাজুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের শুনানিতে আদালত স্পষ্ট করেছেন—এ বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। অভিযুক্তরা সামরিক শৃঙ্খলার বাইরে থাকাকালীন র‍্যাবে কর্মরত অবস্থায় গুরুতর মানবতাবিরোধী অপরাধ করেছেন বলেই তাদের বিরুদ্ধে মামলা চলছে। তাই বিশেষ সুবিধার দাবি আদালত খারিজ করেছেন।

আদালত আরো উল্লেখ করেন, আইনের চোখে সব নাগরিক সমান। গুরুতর অভিযোগে অভিযুক্ত এসব ব্যক্তিও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। তবে তারা অন্য আসামিদের মতোই আইনানুগ সুবিধা পাবেন, অতিরিক্ত নয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ