দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
আসন্ন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ৩ বারের সভাপতি, পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক ৪ বার চেয়ারম্যান ও পোমরা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী আলহাজ্ব জহির আহমদ চৌধুরী।
তিনি আওয়ামীলীগের রাজনৈতি, বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠনের সাথে জড়িত হয়ে দেশ উন্নয়নে ভূমিকা রাখছেন। রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের কান্ডারী সফল ও বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি হাতকে শক্তিশালী এবং এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলহাজ্ব জহির আহমদ চৌধুরীর সাথে সাক্ষাতে বলেন, ‘১৯৬৭ সাল হতে অনেক জুলুম, নির্যাতন ও অত্যাচার সহ্য করে রাঙ্গুনিয়া উপজেলায় আওয়ামীলীগ সংগঠন গঠন করেছি। বিশেষ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সামরিক পাকিস্তান বাহিনীর দ্বারা গ্রেফতার এবং ১৯৯৫ সালে রাউজানে একটি মিথ্যা মামলায় আমাকে, আমার ছেলে আইয়ুব ও ভাতিজাকে গ্রেফতার করে নিয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘দলের দুঃসময়ে যেমন জনগণের পাশে ছিলাম। বাকিটা জীবন জনগণের পাশেই থাকতে চাই। রাঙ্গুনিয়াবাসীর বিভিন্ন উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতের উন্নয়নসহ সার্বিক উন্নয়ন করতে চাই। এছাড়াও মাদকদ্রব্যের ব্যবহার, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে চাই।’
এজন্য তিনি রাঙ্গুনিয়া উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারেন সে জন্য সকলের দোয়া কামনা করেছেন। তিনি দলীয় মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.