দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
উন্নত ক্যারিয়ার গড়তে পড়ালেখার পাশাপাশি বর্ণাঢ্য কর্মময় পরিবেশের সাথে পরিচিত হতে হবে। বাস্তব জীবনের জন্য দক্ষতা অর্জনের বিকল্প নেই। দক্ষ ব্যক্তিরা জীবনের কোনো ক্ষেত্রে ব্যর্থ হবে না বলে মন্তব্য করেন।
শুক্রবার (৩০ নভেম্বর) সকালে রোটারেক্ট ক্লাব অব চিটাগং ডাউনটাউনের উদ্যোগে আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল স্টাডি ট্যুর সংগঠনের প্রেসিডেন্ট রোটারেক্টর সরওয়ার উদ্দিন চৌধুরী’র নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
ইন্ডাস্ট্রিয়াল স্টাডি ট্যুরে অংশগ্রহণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি রোটা. মুহাম্মদ আসিফুর রহমান, পিপি রোটা. মুহাম্মদ আমিনুল ইসলাম, পিপি রোটা. হোসাইন মুহাম্মদ এরশাদ, আইপিপি মুহাম্মদ সোহরাব হোসাইন, রোটা. মুহাম্মদ রাকিব উদ্দিন, রোটা. মুহাম্মদ মহসিন, রোটা. মুহাম্মদ শওকত জামান, রোটা. মুহাম্মদ ইদ্রিস, রোটা. জয়নুল আবেদীন রবিন, মুহাম্মদ আসিফ নিজাম ও মুহাম্মদ সাজ্জাদুল হক আরফান প্রমুখ।
নেতৃবৃন্দরা আরো বলেন, দক্ষতা এবং নৈতিকতা সফলতার চাবিকাঠি। কাজেই এ দুইটি গুণ অর্জনের জন্য শিক্ষার্থী তথা ভাল ক্যারিয়ার প্রত্যাশীদেরকে সদা তৎপর থাকার পাশাপাশি স্টাডি ট্যুর যে কোন শিক্ষার্থীর জন্য ফলপ্রসূ হবে বলেও মন্তব্য করেন।
সংগঠনের সভাপতি সরওয়ার উদ্দিন চৌধুরী জানান,আমরা অজানা বিষয়গূলো জানার জন্য এ স্টাডি ট্যুরের আয়োজন করেছি। ফটিকছড়িস্থ উদালিয়া চা ফ্যাক্টরিতে আমরা স্বচক্ষে দেখতে পেলাম বাগান থেকে সংগ্রহ করা চা পাতা কিভাবে মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয় সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা হয়।
You must be logged in to post a comment.