ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগে আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার।।
সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৭:৪২ অপরাহ্ন

 

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সকাল ১০.০০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জনাব মোঃ সেলিম রেজা পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর ছিদ্দিক।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার জনাব মোঃ মিজানুর রহমান।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর ফিল্ড সুপারভাইজার মাওলানা আসাদ উল্লাহ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ