ঝিনাইদহে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ৬৬ জনের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১মে) ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ঝিনাইদহ জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠান উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর ফিল্ড অফিসার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে ৫৪ জনকে ৪,০০০/-টাকা করে মোট ২,১৬,০০০/- টাকা আর্থিক সাহায্য ও ১২ জনকে ১৫,০০০/- করে মোট ১,৮০,০০০/- টাকাসহ ৬৬ জনকে সর্বমোট ৩,৯৬,০০০/- টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে দুআ পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
You must be logged in to post a comment.