ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ। আগামী এক বছরের জন্য ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন।
শনিবার (৩০ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে ড. বাকী বিল্লাহকে নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা লাভ করবেন।
নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে যেসব দায়িত্ব রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি।’
You must be logged in to post a comment.