ইবিতে ধর্মতত্ত্ব অনুষদে ভর্তির পরীক্ষা ১১ মে, আবেদন শুরু ১৩ এপ্রিল

ইবি প্রতিনিধি
সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৭:১১ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪  শিক্ষাবর্ষের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন আগামী ১৩ই এপ্রিল থেকে শুরু হবে। যা চলবে ২৫শে এপ্রিল পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ই মে।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। ২৫শে এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu ac.bd) ভর্তির আবেদন করা যাবে। শিক্ষার্থীদের মোবাইল/অনলাইন ব্যাকিং সেবার (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে। এ বছর ১ হাজার ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

ভর্তিচ্ছুদেরকে অবশ্যই ২০২২ অথবা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবারের ভর্তি পরীক্ষায় ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়া হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট ২৫ নম্বর কাটা যাবে। এছাড়াও প্রবেশ পত্র উত্তোলন এবং পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) বিজ্ঞপ্তি প্রকাশসহ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের অধীনে চারটি বিভাগে (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদীস এন্ড ইসলামিক এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগ) মোট ৩২০টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ