আসসুন্নাহ জন কল্যাণ ট্রাস্ট ( আড়মুখী) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৯:৪০ অপরাহ্ন

 স্টাফ রিপোর্টার ।।
 ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে  প্রতিষ্ঠিত আসসুন্নাহ জন কল্যাণ ট্রাস্ট  এর উদ্যোগে দ্বিবার্ষিকী ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।
বুধবার ২৫ রমজান (২৭ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত এ অনুষ্টানে, বিশিষ্ট সমাজসেবক মোঃ বশির উদ্দিন মন্ডলের  সভাপতিত্বে এবং দৈনিক ভোরের সকাল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক অন্যদৃষ্টি ডড কমের নির্বাহী সম্পাদক মাষ্টার হাসানুর রহমান হাসুর পরিচালনায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য সচিব ইন্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ  সেবক মোঃ আবু হাসেম বিশ্বাস, নলডাঙ্গা ইউনিয়নের কাজী মাওঃ আব্বাস আলী, আড়মুখী দাখিল মাদ্রাসার নির্বাচিত সভাপতি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে সচিব মোঃ জুলফিকার আলী, প্রভাষক সামছুল ইসলাম ফিলিম, তরন সমাজ সেবক মাহফুজুর রহমান পিন্টু, আড়মুখী  বাজার মসজিদের সভাপতি সাবেক সেনা সদস্য  আঃ সালাম।
মোঃ নাসির উদ্দীন, চৌধুরী মোঃ শহীদুল্লাহ মিন্টু,  ডাঃ সফিউল আলম সোহাগ, জিটিভির জেলা প্রতিনিধি প্রভাষক মোঃ ওলিয়ার রহমান, মোঃ ইকবাল চৌধুরী, শাহাজাহান আলী খোকন,মোঃ মোক্তার আলী, উত্তর পাড়া জামে মসজিদের খতিব মাওঃ আঃ রাজ্জাক,  মোঃ রওশন আলী ঠান্ডু ও মোঃ কামাল হোসেনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের  সার্বিক সহযোগিতা এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে গ্রামের অধিকাংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কুটিপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোঃ জাহিদুল ইসলাম ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ