আবু সাঈদ পাগলাকানাই  ও সুরাটে আশরাফ বেসরকারী ভাবে  চেয়ারম্যান  নির্বাচিত

স্টাফ রিপোর্টার
বুধবার, ১৫ জুন, ২০২২, ৮:০৩ অপরাহ্ন

প্রায় একযুগ পর ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ও সুরাট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলো।

বুধবার উৎসবমুখর পরিবেশে এই প্রথম জেলার দুইটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার অপেক্ষায় দুই ইউনিয়নবাসি।

বুধবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। কোন অঘট ছাড়াই শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোটগ্রহণ। তবে ইভিএমের কারণে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ ছিল ভোটারদের। এতে করে ভোট উৎসবে কিছুটা ভাটা পড়ে। দুই ইউনিয়নে ১৯টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।

আ’লীগ সরকারের পতন ঘটিয়ে ইসি নিয়ে ভাববে বিএনপি: গয়েশ্বর

এরমধ্যে সুরাট ইউনিয়নে ৯টি ও পাগলাকানাই ইউনিয়নে ১০টি কেন্দ্র স্থাপন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পাগলাকানাই ইউনিয়নে মটরসাইকেল প্রতিক নিয়ে আবু সাঈদ বিশ্বাস ৪২৬০ ভোট বেশী পেয়ে ও সুরাট ইউনিয়নে আশরাফুল ইসলাম আনারস প্রতিক নিয়ে ১৭৩ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য সুরাটের বর্তমান চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দার কেবি ও পাগলাকানাই ইউনিয়নে আতাউর রহমান আতা নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। তাদের প্রতিদ্বন্ধি প্রার্থীরাও আওয়ামীলীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের দল থেকে বহিস্কার করা হয়।

এদিকে দল থেকে বহিস্কার করা হলেও দলের কতিপয় নেতা কর্মী নৌকার পক্ষে প্রচার প্রচারণা না চালিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে ভোট করেন বলে অভিযোগ। এতে করে নৌকার ভরাডুবি দলীয় নেতাদের কারণেই ঘটেছে বলে প্রার্থীরা অভিযোগ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ