বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, হরিণাকুন্ডুর সহায়তায় আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের শারীরিক ও মানষিক স্বাস্থ্য বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ মে) ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুষ্মিতা সাহা।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশীদ, তাহেরহুদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মঞ্জুর রাশেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হাসান মাহমুদ ইমাম, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছাঃ ফাতেমা তুজ জোহরা ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আমজাদ হোসেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারী ১০০ জন কিশোরীকে প্রকল্পের পক্ষ থেকে শিক্ষা সরঞ্জাম উপহার দেওয়া হয়।
You must be logged in to post a comment.