এইচ.আর হাসু ।।
আজ বৃহস্পতিবার শেষ হয়েছে মালয়েশিয়ায় বর্ধিত সময় প্রকল্প । অভিবাসন বিভাগের এক সভা শেষে সংবাদ সম্মেলনে দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক মোস্তাফার আলি সাংবাদিকদের জানান,মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত বিদেশি শ্রমিকদের দেশে ফেরত যেতে আজকেই শেষ সময়।মেয়াদ শেষ হওয়ায় স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে অবৈধ অভিবাসীদের ধরতে বিশেষ অভিযান শুরু হবে।
অবৈধ বিদেশি শ্রমিকদের আটকে নারী-পুরুষের সমন্বয়ে ৩টি বিশেষ দল অভিযানে অংশ নেবে বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ।এছাড়া বিশেষ দলটি বিভিন্ন জায়গায় ব্লক দিয়ে শ্রমিক ও কর্মস্থলের বৈধতা আছে কিনা তা যাচাই করবে।