আজ বিএনপি’র গনঅনশন , সকাল থেকেই রমনার দিকে যাচ্ছেন নেতা-কর্মিরা 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ এপ্রিল, ২০১৯, ৯:৪৩ পূর্বাহ্ন

 

বিশেষ প্রতিবেদক ।।

কারাবন্দি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে আজ ছয় ঘণ্টার গণ-অনশন করবে বিএনপি। কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জড়ো হচ্ছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশগ্রহণ করবেন।

সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও গণ-অনশনে অংশ নিতে সকাল থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড ভাবে জড়ো হয়ে ইতোমধ্যেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ