অন্যদৃষ্টি ডেস্ক ।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কারাভোগ করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রবিবার (৭ এপ্রিল) ঢাকায় গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন এই গণঅনশন হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠিতে বিষয়টি জানিয়েছেন।
একইসঙ্গে নেত্রীর রোগমুক্তি কামনায় বিএনপির পক্ষ থেকে আগামী বুধবার সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়।
মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, কবীর মুরাদ, আবদুল কুদ্দসু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, নজরুল ইসলাম মনজু, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, আমিরুল ইসলাম খান আলিম, অনিন্দ্র্য ইসলাম অমিত, আবদুল আউয়াল খান, জয়ন্ত কুমার কুণ্ডুমীর, হেলালউদ্দিন, আবু আশফাক খন্দকার, কাজী আবুল বাশার, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, শাহ নেছারুল হক, ওমর ফারুক শাফিনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
You must be logged in to post a comment.